ঢাকায় রবি স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৪ শুরু আজ

আপডেট : ০২ এপ্রিল ২০১৪, ১৯:৪৩
দেশের ব্যবহারকারীদের আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার পরখ করে দেখার ও কেনার সুযোগ করে দিতে আজ থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে তিন দিনের ‘রবি স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৪’। প্রদর্শনী চলবে ৫ এপ্রিল পর্যন্ত। এক্সপো মেকারের আয়োজনে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে দেশে এটা দ্বিতীয়বারের মতো প্রদর্শনী। এবারের আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে আছে রবি। কো-স্পন্সর হিসেবে থাকছে অ্যাভিরা, নকিয়া, স্যামসাং ও সিম্ফনি। এসব ব্র্যান্ড ছাড়াও ১০টি প্যাভিলিয়ন ও ৮টি স্টলে প্রযুক্তি-পণ্য প্রদর্শন করছে এলজি, আসুস, এসার, লেনোভো, ফ্লোরা লিমিটেড, এসার, আরকোস, আয়নল, গ্যাজেট গ্যাং ৭, কোবিসহ আরও কিছু ব্র্যান্ড।