রাজৈরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ২৩ মে ২০১৯, ২০:১৪

মাদারীপুরের রাজৈরে বজ্রপাতে শুকুর আলী (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার পশ্চিম সরমঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে। সে একই এলাকার মৃত সুলতান বেপারীর ছেলে।

পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার বিকালে শুকুর আলী বাড়ির পাশে পাটক্ষেত পরিচর্যা করছিলেন। ৫ টার দিকে প্রচণ্ড শব্দে বজ্রপাত হতে থাকে। এ সময় বজ্রপতের ফলে শুকুর আলী ঘটনাস্থলে ঢলে পড়ে।

আরও পড়ুন: মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, মা আহত

স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুকুর আলীকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/নূহু