কালিহাতীতে মনোনয়ন না পেয়ে বঙ্গবীরের দলে আওয়ামী লীগ নেতা

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ২২:২৫

কালিহাতী উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজ দল থেকে মনোনয়ন না পেয়ে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগে যোগ দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও আওয়ামী লীগ থেকে নির্বাচিত টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী।

গতকাল বুধবার তিনি কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় ঐক্যফ্রন্ট  থেকে নির্বাচন করার প্রত্যয়ে টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে উপজেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে তিনি জেলা পরিষদ এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগ করেন।

ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী বলেন, আমি ব্যক্তিগত এবং দলীয়ভাবে বিগত দিনে কালিহাতীর জনগণের অনেক সেবা করেছি। কালিহাতীর জনগণ আমাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায়। তাদের অনুরোধেই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি।