প্রতিবছরের মতো এবারো বিটিভির অন্যতম আকর্ষণীয় অনুষ্ঠান হিসেব থাকছে ঈদ আনন্দমেলা। তবে এবারের ঈদ আনন্দমেলার চমক হলো এটি উপস্থাপনা করছেন মেহরীন। বছর দুয়েক আগে এই আনন্দমেলার শিরোনাম সঙ্গীত গেয়েছিলেন মেহরীন। তখন বিটিভি কর্তৃপক্ষকে বলেছিলেন যে, ‘বিটিভি আমাকে তেমন একটা ডাকে না।’ আর এ বছর সেই আনন্দমেলার উপস্থাপনা করলেন জনপ্রিয় এই পপতারকা। ছবিতে আনন্দমেলার একটি দৃশ্যে চিত্রনায়িকা মাহিয়া মাহী
