স্টার সিনেপ্লেক্সে হলিউডের ৩ সিনেমা

আপডেট : ২৩ মে ২০১৯, ২০:৩৯

বিনোদন রিপোর্ট

 

 

স্টার সিনেপ্লেক্স ঈদের আগেই মুক্তি দিচ্ছে হলিউডের ৩টি নতুন সিনেমা। আজ থেকে স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে বহুল আলোচিত চলচ্চিত্র ‘আলাদিন’, ‘জন উইক: চ্যাপ্টার ৩’ ও ‘ব্রাইটবার্ন’। হলিউডের রূপালি পর্দা কাঁপাতে আসছে ডিজনি ব্যানারে আবারো হাজির হচ্ছে আরব্য রজনীর সুপারস্টার চরিত্র ‘আলাদিন’। ১৯৯২ সালে সর্বপ্রথম বিশ্বব্যাপী আলোড়ন তুলেছিল ডিজনির অ্যানিমেশন ছবি ‘আলাদিন’। এবার সম্পূর্ণ নতুনরূপে দর্শকদের সামনে আনতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি পিকচার্স। আলাদিনের নতুন এ সংস্করণটি পরিচালনা করেছেন শালর্ক হোমস খ্যাত ব্রিটিশ পরিচালক গাই রিচি। সিনেমাটির সবচেয়ে বড় চমক এতে আলাদিনের দৈত্যরূপে দেখা যাবে হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথকে। এছাড়াও আলাদিনের ভূমিকায় দেখা যাবে কানাডিয়ান অভিনেতা মীনা মাসুদকে। রাজকন্যা জেসমিনের চরিত্রে আছেন হলিউড গায়িকা ও অভিনেত্রী নাওমি স্কট। আরো অভিনয় করেছেন মারওয়ান কেনজারি, নাসিম পেদ্রাদ, বিলি ম্যাগনুসেনসহ অনেকে। অন্যদিকে জন উইক সিরিজের তৃতীয় কিস্তি ‘জন উইক:চ্যাপ্টার ৩’ পরিচালনা করেছেন ক্যাড স্টেহলস্কি। ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন কিয়ানু রিভস। আরো অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরি, লরেন্স ফিশবার্ন, মার্ক ড্যাকেসকস, কেট ডিলন, ল্যান্স রেডিক, অ্যাঞ্জেলিকা হিউস্টনের মতো একঝাঁক অভিনয়শিল্পী। ভৌতিক ছবি ‘ব্রাইটবার্ন’-এর পরিচালক জেমস গুন। অভিনয় করেছেন এলিজাবেথ ব্যাঙ্কস, ডেভিড ডেনম্যান, ম্যাট জোন্স প্রমুখ।