জোকস

আপডেট : ০৩ এপ্রিল ২০১৪, ১৯:৪৬
 তিনজন পরিসংখ্যানবিদ একবার গেলেন পাখি শিকার করতে। প্রথমজন গুলি ছুড়লেন, গুলিটা পাখির ডান দিক দিয়ে চলে গেল। দ্বিতীয় জন গুলি ছুড়লেন, গুলিটা পাখির বাঁ দিক দিয়ে চলে গেল। এই দুজনের কাণ্ড দেখে তৃতীয় পরিসংখ্যানবিদ বেশ হাসিমুখে বললেন, ‘হুমম! পরিসংখ্যানের গড় অনুযায়ী, এবার গুলিটা পাখির গায়েই লাগবে!’  চিকিত্সক :আপনার দাঁত ভাঙল কী করে? রোগী :আর বলবেন না, আমার বউয়ের বানানো রুটিগুলো এত শক্ত হয় চিকিত্সক :বউকে বলবেন, যেন একটু নরম করে রুটি বানায়। রোগী :বলেছিলাম বলেই তো এই দশা!  প্রেমিক-প্রেমিকার মধ্য তুমুল ঝগড়া চলছে। এক পর্যায়ে প্রেমিকা তার প্রেমিককে বলল, ‘আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। তুমি জীবনেও শান্তি পাবে না, সারা জীবন কষ্টে কষ্টে কাটবে।’ এই শুনে প্রেমিক বলল, ‘তুমি কি সত্যি সত্যি আমাকে চলে যেতে বলছ নাকি তোমাকে বিয়ে করার কথা বলছ?’  গোপাল ভাঁড় একবার তার ছেলেকে নিয়ে মেলায় বেড়াতে গিয়ে ছেলেকে হারিয়ে ফেলে। ছেলে তখন একটুও না ঘাবড়ে ‘গোপাল, গোপাল’ বলে চেঁচাতে থাকে। ছেলের চিত্কার শুনে গোপাল ছুটে এসে ধমক দেয় ছেলেকে, ‘ছিঃ ছিঃ, আমার নাম ধরে ডাকছিস, বাবা বলে ডাকতে পারিস না?’ ছেলে তখন বলল, ‘হুঁ, বাবা বলে ডাকি আর মেলার সব লোক ছুটে আসুক!’