দ্য ববস-এর ভোটগ্রহণ শুরু

আপডেট : ০৩ এপ্রিল ২০১৪, ২০:৩১
ডয়চে ভেলের বাত্সরিক আয়োজন দ্য ববস-এর ভোটগ্রহণ শুরু হয়েছে। চলতি বছর ১৪টি ভাষায় তিন সহস্রাধিক প্রকল্পের মধ্য থেকে জুরিমণ্ডলী ১৫৪ চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী বাছাই করেছেন। বাংলাসহ অন্যান্য ভাষার প্রতিযোগীদের অনলাইনে ভোট দেওয়া যাবে www.thebobs.com/bengali ঠিকানায়। দ্য ববস-এর দশম আয়োজনে ছয়টি আন্তর্জাতিক ক্যাটাগরিতে অন্য ১৩টি ভাষার প্রতিযোগীদের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে বাংলা ভাষার ছয় প্রতিযোগী। এগুলো হচ্ছে বেস্ট ব্লগ ক্যাটেগরিতে মুক্তমনা ব্লগ, সেরা উদ্ভাবনে বাংলা ব্রেইল প্রকল্প, সেরা সোশ্যাল অ্যাক্টিভিজমে গণজাগরণ মঞ্চ, রিপোর্টার্স উইদাউট বর্ডার্সে রাসেল পারভেজের ব্লগ, গ্লোবাল মিডিয়া ফোরামে উইমেন চ্যাপ্টার এবং সবচেয়ে সৃজনশীল এবং মৌলিক ক্যাটাগরিতে রয়েছে সার্চ ইঞ্জিন পিপীলিকা। এ ছাড়া ‘পিপলস চয়েস বাংলা’ বিভাগে রয়েছে পাঁচটি বাংলা অনলাইন উদ্যোগ। আগামী ৭ মে পর্যন্ত পাওয়া ভোটের ভিত্তিতে নির্ধারণ করা হবে পিপলস চয়েস অ্যাওয়ার্ড বিজয়ীদের। ওই দিনই জুরি অ্যাওয়ার্ড বিজয়ীদের নামও ঘোষণা করা হবে।