ইন্টেলের জিওন প্রসেসর ই৭ ভি২ ফ্যামিলি অবমুক্ত

আপডেট : ০৩ এপ্রিল ২০১৪, ২০:৩১
মিশন ক্রিটিকাল কম্পিউটিংয়ের জন্য ইন্টেল বাজারে নিয়ে এসেছে ইন্টেল জিওন প্রসেসর ই৭ ভি২ ফ্যামিলি। এই প্রসেসরে রয়েছে ইন্ডাস্ট্রির সর্বোচ্চ মেমোরি সাপোর্ট যা বৃহত্ ডেটাসেটকে দ্রুতগতিতে বিশ্লেষণ করে রিয়েল টাইম বিজনেস ইনসাইট দিতে সক্ষম। এই প্রসেসর ফ্যামিলি বিকল্প আরআইএসসি আর্কিটেকচারের তুলনায় ৮০ শতাংশের অধিক পর্যন্ত কর্মক্ষমতা এবং ৮০ শতাংশ কম টোটাল কস্ট অব ওনারশিপ প্রদান করে। পূর্ববর্তী প্রজন্মের চেয়ে নতুন এই প্রসেসের ফ্যামিলির গড় কর্মক্ষমতা প্রায় দ্বিগুণ ও ইনপুট/আউটপুট ব্যান্ডউইথ চারগুণ বেড়েছে। সর্বোচ্চ ৩২ সকেটের সার্ভারের জন্য তৈরি এই প্রসেসরের কনফিগারেশনে রয়েছে ১৫টি পর্যন্ত প্রসেসিং কোর এবং প্রতি সকেটে ১.৫ টেরাবাইট মেমোরি পর্যন্ত সমর্থন। যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠান বিজনেস সাপোর্ট সিস্টেম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট এবং ইআরপি’র মতো মিশন ক্রিটিকাল অ্যাপ্লিকেশন ব্যবহার করে, এই উন্নততর সংযোজনগুলো তাদের অধিকতর দক্ষতার সাথে ও দ্রুততর সময়ে কাজ সম্পাদন করতে সাহায্য করবে।