গত ২৭ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত মধুমতি ব্যাংক স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচে সমর্থকরা বিনা টিকিটে গ্যালারিতে প্রবেশ করায় আবাহনীকে জরিমানা করা হয়েছে। ১৯ নম্বর গেটে দায়িত্বরতদের উপেক্ষা করে জোর করে ১২৫-১৩০ জন আবাহনী সমর্থক গ্যালারিতে ঢুকেছেন বলে বাফুফের ডিসিপ্লিনারী অ্যাকশান কমিটি ক্লাবটিকে ১০ হাজার টাকা জরিমানা করে। গতকাল এই সিদ্ধান্ত হয়েছে।
