সুপ্রিম কোর্ট বারের নয়া কমিটির দায়িত্ব গ্রহণ

আপডেট : ০৩ এপ্রিল ২০১৪, ২২:২৯
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নব-নির্বাচিত কমিটি দায়িত্বভার গ্রহণ করেছেন। বৃহস্পতিবার বিদায়ী কমিটি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটির কাছে এ দায়িত্ব হস্তান্তর করে। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির বিদায়ী সভাপতি এডভোকেট এজে মোহাম্মদ আলী।