ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়ামের চেয়ারম্যানশিপ পেল নৌবাহিনী

আপডেট : ০৩ এপ্রিল ২০১৪, ২২:২৯
ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়ামের চেয়ারম্যানশিপ পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী। গত ২৫ হতে ২৮ মার্চ অস্ট্রেলিয়ার ক্রাউন পার্থে ‘চতুর্থ ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম’ সভায় বিশ্বের বিভিন্ন দেশের নৌ প্রধানগণের উপস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনীকে দুই বছরের জন্য চেয়ারম্যানশিপ প্রদান প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব অংশগ্রহণ করেন। চারদিনব্যাপী আয়োজিত এ সেমিনারে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশসহ বিশ্বের বিভিন্ন দেশ হতে আগত নৌপ্রধান, নৌ সমর বিশারদ, নৌ পর্যবেক্ষক এবং নৌবাহিনীর প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, আগামী ২০১৬ সালে বাংলাদেশে ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়ামের আয়োজন করা হবে।