পুরান ঢাকায় চকবাজারে বডি স্প্রের (পারফিউম) গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ শ্রমিক কবির হোসেন চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চকবাজারের ছোট কাটরায় একটি গুদামে আগুন লাগলে দগ্ধ হন কবির হোসেনসহ গুদামের আরো দুই শ্রমিক। তাদের দুজনের অবস্থাও আশংকাজনক।
