আজকের অনুষ্ঠান

আপডেট : ০৩ এপ্রিল ২০১৪, ২২:৩০
বঙ্গবন্ধু একাডেমি: সকাল সাড়ে ১০টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা। কালি ও কলম: সন্ধ্যে সাড়ে ৬টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে তরুণ কবি ও লেখক পুরস্কার প্রদান অনুষ্ঠান। অপরাজেয় বাংলাদেশ: বিকাল সাড়ে ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘প্রশ্নবিদ্ধ জাতীয় ও উপজেলা নির্বাচন: বিতর্কিত নির্বাচন কমিশন-গণতন্ত্রের ভবিষ্যত্’ শীর্ষক আলোচনা। ঢাকাবাসী: সকাল সাড়ে ১০টায় হাজারীবাগ পার্ক কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে এক রিকশা দৌড় প্রতিযোগিতা ও লাটিম খেলার আয়োজন। হাওর অঞ্চলবাসী: তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন। এসএমই ফাউন্ডেশন: সকাল ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজারে ‘৩য় জাতীয় এসএমই মেলার’ উদ্বোধন।