ইত্তেফাক রিপোর্ট
সম্প্রতি বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন উত্তোলনকারী পর্যটন খাতের প্রতিষ্ঠান সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড (রয়েল টিউলিপ) এর প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও’র লটারি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে লটারি অনুষ্ঠিত হয়। উক্ত লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মকবুল হোসাইন, প্রধান অর্থ কর্মকর্তা মিজানুর রহমান, কোম্পানি সচিব আজহারুল ইসলাম, ঢাকা স্টক এক্সচেঞ্জের কর্মকর্তা বদরুল ইসলাম, ইস্যু ম্যানেজার বানকো ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক হামদুল ইসলাম, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা খন্দকার রায়হান আলী এফসিএ প্রমুখ।
