ক্যাপশন নিউজ

আপডেট : ২৩ মে ২০১৯, ২১:৪০

 ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক’ সচেতনতা মূলক প্রোগ্রাম সম্প্রতি আয়োজন করে ব্যাংক এশিয়া। কর্মশালায় উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আ. রউফ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাফওয়ান চৌধুরী, ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলীসহ অন্যরা

০০০০০০০০

ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এরফলে আগামি ২ বছর বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটনের বিভিন্ন প্রমোশনে অংশ নেবেন জনপ্রিয় এই ক্রিকেট অলরাউন্ডার। গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে এ উপলক্ষ্যে মাশরাফি বিন মুর্তজা এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। ওয়ালটনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও রেফ্রিজারেটর বিভাগের সিইও গোলাম মুর্শেদ।

০০০০০০০০

আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকল্পে মেটলাইফ ফাউন্ডেশন এবং সুইসকন্ট্যাক্টের আর্থিক সহায়তায় পরিচালিত ‘সারথী’ প্রকল্প বাস্তবায়নে সুইসকন্ট্যাক্ট এবং ডাচ্ বাংলা ব্যাংক সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার মোহাম্মদ মনজুর মফিজ এবং সারথী প্রকল্পের টিম লিডার কাজী মাহফুজ মমতাজুর রহমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন

০০০০০০০০০০

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লি. সমপ্রতি সাজেদা ফাউন্ডেশনের সঙ্গে গ্রুপ স্বাস্থ্য ও জীবন বীমার চুক্তি স্বাক্ষর করেছে। প্রগতি লাইফের সিইও মো. জালালুল আজিম ও সাজেদা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাহেদা ফিজ্জা কবীর চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এই চুক্তির অধীনে প্রগতি লাইফ, সাজেদা ফাউন্ডেশনের ৩৫০০ কর্মী ও তাদের পরিবারের সদস্যদের গ্রুপ স্বাস্থ্য ও জীবন বীমার সেবা দেবে