মাগুরার পারনান্দুয়ালী গ্রামে গতকাল শুক্রবার আইনজীবীর বাড়িসহ সম্প্রতি ৪টি বাড়িতে আগুন দিয়েছে একদল দুর্বৃত্ত। মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালী গ্রামের অ্যাডভোকেট আমজাদ হোসেনের বাড়িতে ভোর রাতে একটি টিনের ঘরে আগুন দিয়ে ঘরটি ভস্মীভূত করে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়। একইভাবে গত ২৫ মার্চ একই বাড়িতে পাটকাঠির স্তূপে আগুন ধরিয়ে দেয়। এছাড়া গত এক সপ্তাহের মধ্যে উক্ত এলাকার বাবলু সরকার, মনিন্দ্রনাথ সরকার, অনিল সরকারের বাড়ির রান্নাঘরে আগুন দিয়ে রান্নাঘরসহ বসতঘর পুড়িয়ে দেয়া হয়। অ্যাডভোকেট আমজাদ হোসেন গতকাল মাগুরা সদর থানায় একটি জিডি করেছেন। তিনি বলেন, কারও সাথে শত্রুতা না থাকলেও কে বা কারা এ জাতীয় কাজ করে এলাকায় আতংক সৃষ্টি করছে।
