রহনপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন আজ

আপডেট : ০৪ এপ্রিল ২০১৪, ২১:১৯
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন আজ। উপ-নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের সাথে মতবিনিময় করে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার উপজেলা সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রিটার্নিং অফিসার ও ইউএনও খন্দকার ইয়াসির আরেফীন। সভায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী ও জেলা পুলিশ সুপার বশিরউদ্দিন। প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম, তারিক আহমেদ, এনায়েত করিম তোকি ও আঃ হান্নান, উপাধ্যক্ষ মকবুল হোসেন প্রমুখ।