পার্বত্যাঞ্চলে সন্ত্রাসী তত্পরতা বন্ধের দাবি

আপডেট : ২৩ মে ২০১৯, ২১:৫২

রাঙ্গামাটি প্রতিনিধি

পার্বত্য অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসীদের গুম, খুন, অপহরণ, মুক্তিপণ, চাঁদাবাজি বন্ধসহ অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম বাঙালি ছাত্র পরিষদ। বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংগঠনটির উদ্যোগে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে স্থানীয় বাঙালি নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের জেলা সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কলেজ শাখার সভাপতি ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক জুনায়েত আহমেদ, জেলা প্রচার সম্পাদক আব্দুল মোমিন। এ সময় বক্তারা পাহাড়ে অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।