মুম্বাইয়ে শক্তি মিল গণধর্ষণ কাণ্ডে তিন ধর্ষকের ফাঁসি

আপডেট : ০৪ এপ্রিল ২০১৪, ২২:৫৯
ভারতের মুম্বাইয়ে শক্তিমিল গণধর্ষণ কান্ডে তিন ধর্ষকের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মৃত্যুদণ্ডের সাজা শোনাবার সময় বিচারকরা এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম আখ্যা দিয়েছেন। কাসিম বাঙ্গালি, বিজয় যাদব ও মোহাম্মদ সেলিম আনসারি এই তিন অপরাধী মুম্বাইয়ের পরিত্যক্ত শক্তিমিল অঞ্চলে প্রথমে এক টেলিফোন অপারেটর ও পরে এক ফটো সাংবাদিক গণধর্ষণ করে। গত বছর জুলাই মাসে অষ্টাদশী এক টেলিফোন অপারেটর শক্তিমিল চত্বরে গণধর্ষণের শিকার হন। ২০১৩ সালের ২২ আগস্ট ওই একই জায়গায় পেশাগত কাজে ছবি তুলতে গিয়ে গণধর্ষিতা হন এক ফটো সাংবাদিক। এই দু’টি ঘটনাতেই সক্রিয়ভাবে জড়িত ছিল ওই তিনজন।