কাউখালীতে মহিলা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২১:৪২
বাংলাদেশ মহিলা পরিষদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে গতকাল শনিবার কাউখালী শাখার উদ্যোগে নিজস্ব কার্যালয়ে সভাপতি জাহানূর বেগমের সভাপতিত্বে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, আমড়াজুড়ি ইউনিয়ন চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, জয়কুল কলেজের অধ্যক্ষ রতন কুমার ঘোষ, এ্যাড. কমল কৃষ্ণ মুখার্জী, এ্যাড. হীরালাল কুন্ডু, এ্যাড শেখর দে, সাধারণ সম্পাদক সুনন্দা সমাদ্দার এবং কাউখালী প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান খান প্রমুখ।