সাড়ে তিনশ কেজি জাটকা জব্দ

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২১:৪২
কাওরান বাজারের মাছের আড়তে অভিযান চালিয়ে ৩৫০ কেজি জাটকা জব্দ করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবর রহমান এ অভিযান পরিচালনা করেন। এ সময় জাটকা বেচার দায়ে চার বিক্রেতাকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। র্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান জানান, শনিবার ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে কাওরান বাজারের ১ নম্বর ডিআইটি মার্কেটে বেশ কয়েকটি মাছের আড়ত থেকে এসব নিষিদ্ধ জাটকা জব্দ করা হয়।