তিন যুবক গ্রেফতার
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
স্বরূপকাঠির ইন্দুরহাটে বিভিন্ন হোটেলে ইন্টারপোলের সদস্য ভুয়া পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো শাহিন আলম, হাবিবুর রহমান, খলিল হাওলাদার। এ ঘটনায় বুধবার রাতে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আসামিদের পিরোজপুর কোর্টে পাঠানো হয়েছে।
পুলিশ ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, ওই যুবকরা নিজেদের ইন্টারপোলের সদস্য পরিচয় দিয়ে ইন্দুরহাট বন্দরের বিভিন্ন হোটেলে ভেজাল বিরোধী অভিযানের কথা বলে এবং খাবারের ছবি মোবাইলে তুলে চাঁদা দাবি করে। এক পর্যায়ে বিষয়টি ব্যবসায়ীদের সন্দেহ হলে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই বন্দর থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, নাটোর জেলা সদরের ভুষনগাথি গ্রামের সৈয়দ আহমেদের পুত্র শাহিন আলম, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মাছচর গ্রামের গোলাম মোস্তফার পুত্র হাবিবুর রহমান ও ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমরবুনিয়া গ্রামের মিনহাজ উদ্দিন হাওলাদারের পুত্র খলিল হাওলাদার।
নেছারাবাদ থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের শেষে আসামিদের পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
