শোক সংবাদ

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২২:৩০
জাহাঙ্গীর আলম বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম (৬৫) গত ৪ এপ্রিল সকালে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি বাংলাদেশ কাবাডি ফেডারেশন ও ঢাকা দিলকুশা স্পোর্টিং ক্লাবের আজীবন সদস্য ছিলেন। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। আগামী শুক্রবার বাদ জুমা মরহুমের ১৬৯/১৩, পূর্ব রামপুরা ঢাকা-১২১৯ ঠিকানায় পারিবারিক বাসভবনে কুলখানি অনুষ্ঠিত হবে। আত্মীয়-স্বজন ও বন্ধু-শুভার্থীদের কুলখানিতে শরিক হওয়ার অনুরোধ জানানো হয়েছে। মজিবর রহমান পরিবার পরিকল্পনা বিভাগের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক মজিবর রহমান (৭৫) বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার রংপুরের গুলবাগে নিজ বাসভবনে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তরুণ পাল চৌধুরী ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের নেত্রকোনা প্রতিনিধি লাভলু পাল চৌধুরীর বাবা কেন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তরুণ পাল চৌধুরী (৭৬) হূদক্রিয়া বন্ধ হয়ে গতকাল ভারতের কুচবিহারে পরলোকগমন করেন। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এম শফিকুল ইসলাম খান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের দগরিসার গ্রামের দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এম শফিকুল ইসলাম খান (৭৬) চিকিত্সাধীন অবস্থায় গতকাল ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে গেছেন। আমজাদ হোসেন নওগাঁর পত্নীতলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও নজিপুর পৌরসভার সাবেক কাউন্সিলর এ্যাডভোকেট আমজাদ হোসেন (৫৩) অসুস্থতাজনিত কারণে গত শুক্রবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে জেলা বার এসোসিয়েশন, পত্নীতলা উপজেলা আওয়ামী লীগ ও নজিপুর পৌরসভার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।