মোংলায় জাল টাকাসহ পাচারকারী গ্রেফতার

আপডেট : ২৩ মে ২০১৯, ২১:৫৫

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

এক হাজার টাকা মূল্যের ১৮টি জাল নোটসহ মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট থেকে বুধবার রাতে পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মোংলা থানার উপ-পরিদর্শক আবদুল আহাদের  নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অমল কৃষ্ণ শীল নামে ওই সদস্যকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত। এর আগে সে পার্শ্ববর্তী মোড়লগঞ্জ উপজেলায় জাল টাকাসহ আটক হয়ে জেল থেকে জামিনে বের হয়ে পুনরায় জাল টাকা চক্রের সঙ্গে সক্রিয় হয়। এ ব্যাপারে মোংলা থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।