সমর্থকদের উড়িয়ে আনছে এসএলসি

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২২:৩৮
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় আজকের টি-২০ বিশ্বকাপ ফাইনালে নিজেদের পক্ষে সমর্থন বাড়াতে দারুণ এক উদ্যোগ নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। শিরোপা লড়াই উপভোগের জন্য দেশি সমর্থকদের উড়িয়ে আনতে ভাড়া করা বিমানের ব্যবস্থা করেছে তারা। স্থানীয় মিহিন লঙ্কা নামে একটি সংস্থা দেশের ভক্তদের জন্য এ ভাড়া করা ফ্লাইটের ব্যবস্থা করেছে। বিমানটি ফাইনালের দিন দুবার ঢাকা- শ্রীলঙ্কা যাতায়াত করবে। গত বছর নিজেদের মাটিতে ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারা শ্রীলঙ্কা তাদের ১৯৯৬ সালের বিশ্বকাপ সাফল্যের পুনরাবৃত্তি করতে চেষ্টায় কোন কমতি রাখছে না। শিরোপা জয় করতে পারলে খেলোয়াড়দের ১০ লাখ ডলারের পুরস্কারও ইতোপূর্বে ঘোষণা করেছে এসএলসি। বাসস