গাংনীতে গেটের ছাদ ভেঙে গৃহবধূর মৃত্যু

আপডেট : ২৩ মে ২০১৯, ২১:৫৫

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা

গাংনী উপজেলার করমদী গ্রামে বাড়ির গেটের ছাদ ভেঙে পড়ে রাবেয়া খাতুন (৪৫) নামের এক গৃহবধূ মারা গেছে। নিহত রাবেয়া ওই গ্রামের মৃত ওসমান আলীর স্ত্রী। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাড়ির গেটের ছাদ ভেঙে পড়ে রাবেয়ার মৃত্যু হয়। গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।