বড়াইগ্রামে সংঘর্ষে আহত আট

আপডেট : ২৩ মে ২০১৯, ২১:৫৬

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

বড়াইগ্রামের নওদাজোয়াড়ী গ্রামে বুধবার সন্ধ্যায় রাস্তার সীমানা বিরোধ নিয়ে গ্রাম্য সালিশে বিবাদমান দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আটজন আহত হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের রফিকুল ইসলাম ও রমজান আলীর মধ্যে দীর্ঘদিন পারিবারিক রাস্তার সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিষয়টি সমাধানের জন্য গ্রামে ইউপি সদস্যসহ স্থানীয় প্রধানদের উপস্থিতিতে সালিশ বসে। এ সময় উভয় পক্ষের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির এক পর্যায়ে সংঘর্ষ হয়।

বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছে।