মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুরে খাষ্টি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩টি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়েছে।
জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলন বিষয়ে আদাঐর গ্রামের দুলাল মিয়া মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। বুধবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান খাষ্টি নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলনের সময় ৩টি ড্রেজার মেশিন জব্দ করেন। পরে মেশিনগুলো আগুন দিয়ে পুড়ানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান বলেন, ইতোপূর্বে একাধিকবার সতর্ক করা হয়েছিল। তারপরও অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার কারণে ড্রেজার মেশিন পুড়িয়ে দেওয়া হয়েছে।
