সুনামগঞ্জ প্রতিনিধি
ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বৃদ্ধি ও সিন্ডিকেট মুক্ত পরিবেশে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের দাবিতে মানববন্ধন করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি ও গৌরারং ইউনিয়ন বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের রাধানগর পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, জেলা কৃষক দলের সভাপতি আ ত ম মিছবাহ প্রমুখ।
