হবিগঞ্জে আবু জাহির শুধু মহাজোটের নন নাগরিক সমাজের প্রার্থীও

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ২২:২৭

অ্যাডভোকেট মোঃ আবু জাহির শুধু মহাজোটের প্রার্থীই নন, তিনি হবিগঞ্জের নাগরিক সমাজের প্রার্থীও। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ আসনে তার কোনো বিকল্প নেই। হবিগঞ্জের উন্নয়নের রূপকার আবু জাহিরকে আবারো নির্বাচিত করতে নাগরিক সমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

গত মঙ্গলবার রাতে অ্যাড. মোঃ আবু জাহির এমপির সমর্থনে তার বাসভবনে হবিগঞ্জ নাগরিক সমাজ আয়োজিত সভায় বক্তারা এ কথা বলেন। অ্যাড. আবু জাহির মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। হবিগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাড. সৈয়দ আফরোজ বখতের সভাপতিত্বে ও নাগরিক কমিটির সদস্য সচিব হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ শাবান মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অ্যাড. আব্দুল মতিন খান, অ্যাড. মোঃ আবুল খায়ের, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদউদ্দিন চৌধুরী, হাজী মোঃ রইছ মিয়া, মাওলানা আবু সালেহ সাদী, অ্যাডভোকেট মনসুরউদ্দিন আহমেদ ইকবাল, অ্যাডভোকেট অহীন্দ্র দত্ত চৌধুরী, শামীমা হাসান, এমএ রাজ্জাক, অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, মুক্তিযোদ্ধা মোঃ আলী টিপু, ফজলুর রহমান প্রমুখ।

এমপি পদপ্রার্থী অ্যাড. মোঃ আবু জাহির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিজয়ী করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। সভায় সমাজের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।