মাহবুব দম্পতির সম্পদের বিবরণী দাখিল

আপডেট : ০৬ এপ্রিল ২০১৪, ২২:১০
অবেধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিসের জবাবে সম্পদের বিবরণী দাখিল করেছেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য মাহবুবুর রহমান ও তার স্ত্রী প্রীতি হায়দার। গতকাল রবিবার দুদকের একটি সূত্র নিশ্চিত করেছেন। দুদক সূত্র জানায়, সংসদ সদস্য মাহবুবুর রহমান ও তার স্ত্রীর সম্পদ বিবরণীর তথ্য যাচাই-বাছাই করা হবে। কোন অসামঞ্জস্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেবে কমিশন।