তিতাস-বাপেক্সের এমডিসহ চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ০৬ এপ্রিল ২০১৪, ২২:১০
পেট্রোবাংলার অধীনস্থ প্রতিষ্ঠানগুলোতে জনবল নিয়োগে কোটি কোটি টাকা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে তিতাস ও বাপেক্সের এমডিসহ চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপ-পরিচালক মো. আহসান আলী তাদের জিজ্ঞাসাবাদ করেন। গতকাল যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন— তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নওশাদ ইসলাম, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড কোম্পানি লিমিটেডের (বাপেক্স) এমডি মো. আব্দুল বাকী, প্রকল্প পরিচালক মেহেরুন হাসান ও মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. সাইফুজ্জামান।