খোঁজখবর : বৈশাখী পাঞ্জাবি

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ১৯:১৯
আর কিছুদিন পর বাঙালির দুয়ারে আসছে ঐতিহ্যবাহী সেই দিন—পহেলা বৈশাখী। যেদিন সবাই উত্সুক হয়ে থাকবে সকালে পান্তা ইলিশ খেয়ে বৈশাখের পোশাক পরে রমনার বটমূলে প্রাণ খুলে গাইতে ‘এসো হে বৈশাখ, এরসা এসো’। আর বৈশাখকে উপলক্ষ করে বাজারে আসতে শুরু করেছে বৈশাখী ডিজাইনের রকমারি পোশাক। সেই সাথে পাওয়া যাচ্ছে ছেলেদের বৈশাখের পাঞ্জাবি। আর তারই খোঁজখবর রইল এবার। বৈশাখ শুধু আমাদের কাছে নতুন বছরের শুরুই নয়, বৈশাখ মানে জীবনের নতুন স্পন্দন। আর হালে এতে যোগ হয়েছে নতুন পোশাক পরার রেওয়াজ। ছেলেদের বৈশাখের পাঞ্জাবির এবারের কালেকশনে রয়েছে লম্বা বা মাঝারি দৈর্ঘ্যের পাশাপাশি জিন্সের সঙ্গে পরার উপযোগী শর্ট পাঞ্জাবিও। এবার কে ক্র্যাফট নিয়ে এসেছে কটন লং পাঞ্জাবি। এতে রয়েছে হাতের এমব্রয়ডারি এবং ডিজাইনে স্ক্রিন প্রিন্ট। মূল্য ১,২৩০ টাকার মতো। কারুপল্লীতে সাদা পাঞ্জাবিতে ফুটে উঠেছে বৈশাখী রং। এর মূল্য ধরা হয়েছে ৯৫০ টাকা। স্টুডিও এমদাদের ডাই শিবুরি পাঞ্জাবি আপনার বৈশাখ আনন্দে যোগ করবে ভিন্ন আমেজ। পাঞ্জাবির মূল্য ১০৫০ টাকা। ক্যাটস আইয়ের বৈশাখী আয়োজনে পাঞ্জাবির মূল্য ২,২০০ টাকা। নগরদোলার পাঞ্জাবিতে প্রাধান্য দেওয়া হয়েছে উত্সবের রং। মসৃণ এবং নিখুঁত কাজ এর প্রধান বৈশিষ্ট্য। মূল্য ১,২৯০ টাকা। বৈশাখে সাদাকালো এনেছে বিশেষ আয়োজন। এবার শুধু সাদাকে প্রাধান্য দিয়ে করা হয়েছে তাদের বৈশাখী পাঞ্জাবি। এর মূল্য ১,২২০ টাকা। স্টাইল সেলের সাদা রঙের এই পাঞ্জাবির মূল্য ১,৮০০ টাকা। বাংলার মেলা পাঞ্জাবিগুলোতে রঙের আধিক্য থাকলেও এর নিখুঁত কাজ যোগ করেছে ভিন্নমাত্রা। এর মূল্য ১,২৫০ টাকা। বরাবরের মতো এবারও বৈশাখের কালেকশনে শিশুদের জন্যও আছে ভিন্নধর্মী ডিজাইন ও বাহারি রঙের বৈশাখী পাঞ্জাবি। রাজধানীর আজিজ সুপার মার্কেট, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, গুলশান, ধানমন্ডি-২৭, মিরপুর, উত্তরাসহ দেশের বিভিন্ন মার্কেটে আসতে শুরু করেছে এই বৈশাখের পাঞ্জাবি।