অঞ্জন’স
বৈশাখ কড়া নাড়ছে বাঙালির দুয়ারে। বর্ণিল সাজে প্রাণের উত্সবে মেতে উঠবে বাঙালি। এই উত্সবে রাঙাতে লাইফস্টাইল ব্র্যান্ড অঞ্জন’স এনেছে থিমভিত্তিক সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, কুর্তা। এসব পোশাকে লাল-সাদার পাশাপাশি প্রাধান্য পেয়েছে নীল, হলুদ, সবুজ, কমলাসহ বিভিন্ন রং। সুতি, কটন সিল্ক, হাফ সিল্ক, লিলেন, ভয়েল ফেব্রিকে ব্যবহার করা হয়েছে দেশীয় মোটিফের ক্যানভাস। ডিজাইনের অনুপ্রেরণা হিসেবে থাকছে মৃিশল্পের বিশেষ ঐতিহ্য টেপাপতুল। স্ক্রিন প্রিন্ট বা ব্লক প্রিন্টের পাশাপাশি হাতের কাজ করা হয়েছে পোশাকে। বৈশাখের পোশাকের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করতে পারেন ফেসবুকেও।
ফড়িং
বিশেষ দিনকে সামনে রেখে ফ্যাশন হাউস ফড়িং তাদের ডিজাইন ও কাটিংয়ে আনে নতুনত্ব। দিবস উপযোগী তৈরি হয় প্রতিটি পোশাক। বৈশাখকে সামনে রেখে ফড়িং তাদের শোরুমগুলো সাজিয়েছে উত্সবধর্মী পোশাক দিয়ে। এসব পোশাকে রঙের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে লাল, সাদা, নীল, গোলাপি, হলুদ, গোল্ডেন, টিয়া, কমলা, সবুজ, আকাশী, কালো প্রভৃতি। শাড়ি, সালোয়য়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, প্রভৃতি পোশাকে কাজ করা হয়েছে এমব্রয়ডারি, অ্যাপ্লিক, ব্লক, হাতের কাজ, স্প্রে, হ্যান্ডপেইন্ট, টাইডাই প্রভৃতি।
রঙ
‘রঙ’ দেশজ শিল্প ও সংস্কৃতির ঐতিহ্যবাহী ধারার অন্তর্নিহিত সৌন্দর্য্যকে উপলব্দির নতুন আঙ্গিকে উপস্থাপনের আন্তরিক প্রচেষ্টাটি, অন্যান্য বছরগুলোর মতো এবারও অক্ষুন্ন রেখেছে ১৪২১ সালের বৈশাখের পোশাক পরিকল্পনার ভাবনায়।
ঐতিহ্যবাহী লুঙ্গির মোটিভ এবারের বৈশাখে নানান শাড়ি, পাঞ্জাবী, ফতুয়া, সালোয়ার-কামিজ, কুর্তা, টি-শার্ট, কটি, টুপি, ব্যাগ, গহনাসহ ইত্যাদিতে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে। বৈশাখ এর সময় যেহেতু প্রচন্ড গরম থাকে তাই পোশাকগুলোতে বেশীর ভাগ ক্ষেত্রেই আরামদায়ক পাতলা সুতি কাপড় ব্যবহার করা হয়েছে।
হারমনি স্পা ও ক্লিওপেট্রা বিউটি স্যালনের বৈশাখী অফার!
হারমনি স্পা ও ক্লিওপেট্রা বিউটি স্যালন আপনাদের জন্য এনেছে বৈশাখী প্যাকেজসহ আকর্ষণীয় অফার। রিবন্ডিং ১০,০০০ টাকা ও স্মুদিং ১৩,০০০ টাকা। আপনার মেক ওভারের জন্য বৈশাখের দিন সকাল ৭টা থেকেই ক্লিওপেট্রা বিউটি স্যালনে এই সেবাগুলো পাওয়া যাবে।
মুমু মারিয়া
বৈশাখকে সামনে রেখে মুমু মারিয়া নিয়ে এসেছে তাদের নতুন কালেকশন। কালেকশনে সাদা জমিনে উজ্জল গাঢ় রং বিশেষ করে হলুদ, কমলা এবং গোলাপী রং প্রাধান্য পেয়েছে। যা কিনা গরম এবং উত্সবের পোশাক হিসেবে বিশেষভাবে উপযোগী।
নোঙর
ঋতুর পালাবদলে এসেছে গরমকাল। আর এই গরমে চাই হালকা পোশাক। এছাড়া আরকদিন বাদেই বাঙালীর প্রাণের উত্সব বৈশাখ। সময়ের বিবেচনায় ফ্যাশন হাউস নোঙর নিয়ে এসেছে রং-বেরঙের টি-শার্ট।
তহু’স ক্রিয়েশনস
বাঙালির প্রাণের উত্সব বাংলা নববর্ষ। বাংলা নববর্ষ ১৪২১কে কেন্দ্র করে ফ্যাশন হাউস তহু’স ক্রিয়েশনস প্রতিবারের মতো এবারও এনেছে নববর্ষের নতুন পোশাক। এর মধ্যে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, টপস ও শিশুদের পোশাক।
ঢাকা রিজেন্সীতে নববর্ষ
নতুন বর্ষকে বরণ করে নেওয়ার জন্য আয়োজনেরও যেন কমতি নেই আর তাই এই নতুন বর্ষকে বরণ করে নেওয়ার জন্য নানা আয়োজন করেছে ঢাকা রিজেন্সী হোটেল অ্যান্ড রিসোর্ট। ১৪ এপ্রিল সকাল ১২টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা রিজেন্সীর গ্র্যান্ডিয়স রেস্টুরেন্ট লেভেল-৬-এ চলবে এই বর্ষবরণের আয়োজন। চটপটি, ফুসকা, হাওয়াই মিঠাইসহ মুখরোচক নানা বাঙালি খাবারের সমাহারসহ থাকবে ভাগ্যগনক টিয়া-পাখি, ফেইস পেইন্টিং, জাদু, বাউন্সিং, বল হাউস আর সাথে পান্তা ইলিশ তো আছেই। পুরো দিনটিকে আনন্দ মুখর করে রাখতে সারাদিন থাকবে লোকসংগীতের বিশেষ আয়োজন। এছাড়াও ঢাকা রিজেন্সীর দুপুরের এবং রাতের খাবারে থাকবে ঐতিহ্যবাহী বাংলা মজার মজার খাবারের সমাহার এবং র্যাফেল ড্রয়ের মাধ্যমে পুরস্কার জিতে নেওয়ার সুযোগ। এই বর্ষবরণের আয়োজন চলবে বর্ষবরণের প্রথম দিনই, পরিবারের সবাইকে নিয়ে অথবা বন্ধুদের নিয়ে চলে আসতে পারেন ঢাকা রিজেন্সীর বর্ষবরণ আয়োজনে। ঢাকা রিজেন্সী এয়ারপোর্টের খুব কাছে নিকুঞ্জ-২-এ অবস্থিত। বিস্তারিত জানতে অথবা বুকিংয়ের জন্য যোগাযোগ করুন ০১৭১৩৩৩২৬৬১।
বাসন্তী
বাসন্তী এবারের বৈশাখে ব্যবহার করেছে কালো, নীল, সবুজ ইত্যাদি রং। বাসন্তী বৈশাখ উপলক্ষে বেশকিছু নতুন ডিজাইনের সালোয়ার-কামিজ, ফতুয়া ও ছেলেদেরে শর্ট পাঞ্জাবি ও ফতুয়া এনেছে। এছাড়া রয়েছে বৈশাখী শাড়ি। এবারের আয়োজনের আছে ছোটদের বৈশাখীর ভিন্ন ভিন্ন কালেকশন।
নগরদোলা
বৈশাখ মানেই আনন্দ আর রঙ এর খেলা। লাল রঙ এর ব্যাবহারকে মূখ্য করে এর সাথে সহযোগী রঙ গুলোর বর্ণীল উপস্থাপনা রয়েছে নগরদোলার এবারের বৈশাখী আয়োজনে। চিরাচরিত লাল ও সাদা এর সাথে কোরা, মেরুন, হলুদ, কমলা, বেগুনী, সবুজ, কলা পাতা রং এ সেজেছে এবারের নগরদোলার পোশাক।
মেনজ ক্লাব
পুরোনো বনেদী মোটিফ এর পাশাপাশি প্রচলিত সমকালীন তারুণ্যের পছন্দনীয় ডিজাইন নিয়ে এবারের বৈশাখের থিম নির্বাচন করেছে মেনজ ক্লাব। বৈশাখের পাঞ্জাবিতে থাকছে সুক্ষ নকশা আর সূচি কর্মের সম্মিলিত ক্যানভাস। রঙের ক্ষেত্রে অপ্রচলিত রঙের খেলা রয়েছে লাল-সাদার পাশপাশি। ক্যাজুয়াল বা ফরমাল অন্যান্য আউটফিটের পাশাপাশি, সেমি ফিট বৈশাখের এই পাঞ্জাবিগুলো পাওয়া যাবে ঢাকা, খুলনা, সিলেট ও চট্টগ্রামের সকল শোরুমে।
কে ক্র্যাফট
কে ক্র্যাফট নতুন বছরকে স্বাগত জানাতে ক্রেতাগোষ্ঠীর সামনে উপস্থাপন করেছে নতুন নতুন ডিজাইনের শাড়ি, সালোয়ার-কামিজ, টপ্স, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি-শার্ট, শিশুদের পোশাক, অরনামেন্টস, গিফ্টস ও গৃহসজ্জা সামগ্রী নিয়ে বৈশাখী আয়োজন। রং হিসেবে প্রধানত ব্যবহার হয়েছে লাল, মেরুন, অরেঞ্জ, সাদা, অফহোয়াইট, ম্যাজেন্টাসহ নানা রং। এদেশের ট্র্যাডিশনাল ফোক মোটিফের নিরীক্ষাধর্মী নাগরিক ব্যবহার করা হয়েছে পোশাক ও অনুষঙ্গে।
জেন্টাল পার্ক
উত্সবের রঙে নিজেকে সাজাতে সাধারণ কাটের ট্রেন্ডি পাঞ্জাবি এনেছে জেন্টাল পার্ক। নকশাকারদের ডিজাইনকৃত মোটিফকে অলংকারিক করে পোশাকে আনা হয়েছে ভিন্নতা। আঁটসাঁট কাটিং বৈশিষ্ট্যের শর্ট পাঞ্জাবি আর লং পাঞ্জাবিতে থাকছে এমব্রয়ডারি, প্রিন্ট বা অ্যাপ্লিকের কাজ। ফেব্রিক ভেরিয়েশনের কারণে গরমেও পাওয়া যাবে বিশেষ আরাম।
বিবিআনা
চট্টগ্রামের রিক্সার অলংকরণ শিল্পীদের নিজস্বতা এবং তার শিল্পরূপটিকে ২০১৪ এর বৈশাখী পোশাকে প্রয়োগ করছে নানাবিধ ভঙ্গিমায় ‘রিকশা বিলাস’ সম্ভার। অফহোয়াইট লাল এর মধ্যে রিকশার ঝালরের ব্যবহূত রংগুলোই উপস্থাপিত হয়েছে শাড়ী, সালোয়ার কামিজ, কুর্তী, পাঞ্জাবী, ব্লাউজপিস ও শিশুদের পোষাকে।
হেয়ারোবিক্স ব্রাইডালে বৈশাখী সাজে বিশেষ ছাড়
পহেলা বৈশাখের দিন ঢাকার ধানমন্ডিস্থ হেয়ারোবিক্স ব্রাইডালে বৈশাখী সাজে থাকবে বিশেষ ছাড়। ঐদিন ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত বৈশাখী মেকআপ নেয়া যাবে মাত্র ১,২০০/- টাকায়। আরও জানতে ফোন করুন ০১৭৪৬১৭৭২৩৩ নম্বরে
লা রিভে
বাঙালিদের বিভিন্ন সাংস্কৃতিক ও ঐতিহ্যপূর্ণ উত্সবের মধ্যে পহেলা বৈশাখকে একটি অতি গুরুত্বপূর্ণ উত্সব হিসেবে গণ্য হয়। এই উত্সবটি বাংলাদেশেও অত্যন্ত রঙিনভাবে ও জাঁকজমকের সাথে পালিত হয়ে থাকে। এই উপলক্ষে পোশাক ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ পুরুষ, নারী ও শিশুদের জন্য নিয়ে এসেছে পোশাকআশাকের এক বিশাল সম্ভার।
