জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ১৯:২০
সেনরা বাংলায় এসেছিল কোথা থেকে ? বাংলাদেশ ও বিশ্বপরিচয় মুহাম্মদ মিজানুর রহমান, সহকারি শিক্ষক পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর প্রথম অধ্যায় ১। বাংলায় স্বাধীন সুলতানি আমল কত বছর স্থায়ী হয়েছিল ? ক. ৩০০ বছর খ. ২০০ বছর গ. ১০০ বছর ঘ. ৫০ বছর ২। লক্ষণ সেনের বংশের লোকেরা কোথা থেকে এসেছিল ? ক. দক্ষিণ ভারত খ. উত্তর ভারত গ. পশ্চিম ভারত ঘ.পূর্ব ভারত ৩। কত সালে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়? ক. ১৭৫৭ সালে খ. ১৮৫৭ সালে গ. ১৮৫৮ সালে ঘ. ১৯৫৭ সালে ৪। কত সালে সিপাহী বিদ্রোহ সংঘটিত হয় ? ক. ১৭৫৭ সালে খ. ১৮৫৭ গ. ১৮৭৫ সালে ঘ. ১৯৫৭ সালে ৫। কোন সমাজ থেকে সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন শুরু হয় ? ক. ইহুদি সমাজ খ. বৌদ্ধ সমাজ গ হিন্দু সমাজ ঘ. মুসলমান সমাজ ৬। কংগ্রেস ও মুসলিম লীগ কোন ধরনের রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিল ? ক. বৈষম্যমূলক খ. উদারপন্থী গ. সামপ্রদায়িক ঘ. অসামপ্রদায়িক ৭। কত সালে ভারতবর্ষ স্বাধীন হয়? ক.১৯৪৭ সালে খ. ১৯৪৮ সালে গ. ১৯৫২ সালে ঘ. ১৯৫৬ সালে ৮। প্রথম ভাইসরয় হিসেবে কে নিযুক্ত হন ? ক. লর্ড কর্নওয়ালিস খ.লর্ড ক্যানিং গ. লর্ড ক্লাইভ ঘ. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ৯। ব্রিটিশ শাসনামলে বাংলা সমাজে কারা সংখ্যাগরিষ্ঠ ছিল ? ক. নবাব খ জমিদার গ. কৃষক ঘ. মহাজন ১০। কত সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় ? ক. ১৯৫৮ সালের ১ আগস্ট খ. ১৯৫৮ সালের ৪ আগস্ট গ. ১৯৫৮ সালের ৩ আগস্ট ঘ. ১৯৫৮ সালের ২ আগস্ট ১১। ১৬৪৮ সালের ওয়েস্ট ফালিয়ার চুক্তিটি কোন ধরনের চুক্তি ? ক. বাণিজ্য চুক্তি খ. শান্তি চুক্তি গ. বৈদেশিক চুক্তি ঘ. যুদ্ধবিরতি চুক্তি ১২। ভাস্কো -দা -গামা কোন দেশের নাবিক ছিলেন ? ক. মরক্কো খ. আমেরিকা গ. পর্তুগিজ ঘ. ফরাসি ১৩। সেনরা বাংলায় এসেছিল কোথা থেকে ? ক. বৃটেন খ. উত্তর ভারত গ. পশ্চিম ভারত ঘ. দক্ষিণ ভারত ১৪। বার্নিয়ের কোন দেশের পর্যটক ? ক. ফরাসি খ. পর্তুগিজ গ. ইংলিশ ঘ. স্প্যানিস ১৫। কত বছর বয়সে সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন? ক. ১১ বছর খ.১৩ বছর গ. ১৬ বছর ঘ. ২২ বছর ১৬। ছিয়াত্তরের মন্বন্তরের দুর্ভিক্ষে কত লোক মারা গিয়েছিল? ক. প্রায় ৭০ লক্ষ খ. প্রায় ১ কোটি গ. প্রায় ২ কোটি ঘ. প্রায় ৩ কোটি ১৭। বাংলার সিপাহী বিদ্রোহে কে নেতৃত্ব দেন ? ক. মঙ্গল পাণ্ডে খ. তিতুঁমীর গ. নিসার আলী ঘ. আনসার আলী ১৮। কত সালে বঙ্গভঙ্গ হয়েছিল ? ক.১৯১১ সালে খ. ১৯০৬ সালে গ. ১৯০৫ সালে ঘ. ১৯০৩ সালে ১৯। সমগ্র ভারতব্যাপী কোন আন্দেলন সংঘটিত হয়েছিল ? ক.ফকির আন্দোলন খ. ফরায়েজি আন্দোলন গ. সিপাহী আন্দোলন ঘ. ব্রিটিশবিরোধী আন্দোলন ২০। ‘সুলতানি আমলে’ বাংলার রাজধানী কোথায় ছিল ? ক ঢাকা খ. গৌড় গ. সোনারগাঁও ঘ. লক্ষৌ ২১। সেনদের হটিয়ে কে বাংলা দখল করে ? ক. বখতিয়ার খিলজি খ.মুহম্মদ ঘুরী গ. আলাউদ্দিন হোসেন শাহ ঘ. শায়েস্তা খান ২২। ছিয়াত্তরের মন্বন্তরের কারণ হলো- i. অতিরিক্ত করের বোঝা ii.ফসলে পোকার আক্রমণ iii.তিন বছরের অনাবৃষ্টি নিচের কোনটি সঠিক ? ক.ii খ. iii গ.i ঘ. i ও iii নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও । জনাব এম এম রহমান একজন তরুণ লেখক এবং সমাজ সচেতন নাগরিক । তিনি মনে করেন, ব্রিটিশ আমলে বাংলায় যেমন নবজাগরণ ঘটেছিল , তেমনি বাংলাদেশ থেকে যাবতীয় অন্যায় অবিচার দূর করতে তরুণদের মাঝে নৈতিক নবজাগরণ ঘটাতে হবে । তাই তিনি তরুণদের জন্য লিখেছেন ‘ভয়’ নামে নৈতিক জাগরণমূলক একটি বই । ২৩। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ? ক. ১৮০০ সালে খ. ১৮০১ সালে গ. ১৮৫৭ সালে ঘ. ১৯০৬ সালে ২৪। জনাব এম এম রহমান ব্রিটিশ আমলে নবজাগরণের ক্ষেত্রে যাদের দিকে ইঙ্গিত করেছেন - i.লর্ড বেন্টিঙ্ক ii.রাজা রামমোহন রায় iii.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিচের কোনটি সঠিক ? ক. i খ. ii ও iii গ. ii ঘ. iii উত্তরমালা : ১। ঘ ২। ক ৩। ক ৪। খ ৫। গ ৬। ঘ ৭। ক ৮। খ ৯। গ ১০। ঘ ১১। খ ১২। গ ১৩। ঘ ১৪। ক ১৫। ঘ ১৬। খ ১৭। ক ১৮। গ ১৯। ঘ ২০। গ ২১। ক ২২। ঘ ২৩। গ ২৪। খ