ওয়ালটন প্রিমো জেডএক্স বাজারে

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ১৯:৩০
‘বর্ন ফর শুটিং’ শ্লোগান নিয়ে দেশিয় স্মার্টফোনের বাজারে যুক্ত হয়েছে ওয়ালটনের প্রিমো জেডএক্স। ইতোমধ্যেই স্মার্টফোনটি দেশের বাজারে সাড়া ফেলেছে। ওয়ালটনের গবেষণা ও উন্নয়ন বিভাগ জানিয়েছে, এই ফোনে রয়েছে অটোফোকাস ১৬ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরায় ব্যবহূত হয়েছে লারগান এম-৮ লেন্স। ৮ স্তরের এই লেন্সগুলোর সামনে রয়েছে স্যাফায়ার গ্লাস। এর কাস্টমাইজড ফ্ল্যাশ লাইট অন্যান্য এলইডির চেয়ে ৬০ ভাগ অধিক উজ্জ্বল আলো দিতে পারে। কম আলোতেও ছবি তুলতে পারদর্শী এটি। এতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ৪.২.২। রয়েছে ২.২ গিগাহার্জ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর, ৩ জিবি র্যাম, ৩২ জিবি স্টোরেজ ও অ্যাডরিনো ৩৩০ জিপিইউ। আধুনিক স্মার্টফোনের অন্যান্য সব ফিচারসহ এর দাম ৩০,৯৯০ টাকা।