মিসরের কারাগারে আটক কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরার সাংবাদিকদের মুক্তির দাবিতে মিশর কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি জানিয়েছে আন্তর্জাতিক এই সংবাদ সংস্থাটি। সাংবাদিকদের আটকের প্রতিবাদে সোমবার কর্মসূচি পালন করেছে আল জাজিরা কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে অভিযোগ মিসরে সরকারবিরোধী বিক্ষোভের সময় তারা মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে অপসাংবাদিকতা চর্চা করেছে। আটককৃত সাংবাদিকদরা হলেন পেটার গ্রেস্টি, মুহাম্মদ ফাহমি, বাহের মুহাম্মদ, মুহাম্মদ বদর এবং মুহাম্মদ আল সামি।
পেটার গ্রেস্টি, মুহাম্মদ ফাহমি এবং বাহের মুহাম্মদ তিন মাস ১০ দিন এবং আবদুল্লাহ আল সামি ও মুহাম্মদ বদর ৬ মাসের ও বেশি দিন কারাগারে বন্দী অবস্থায় আছেন।
আল জাজিরার আটককৃত সাংবাদিকদের মুক্তির দাবিতে প্রতিটি মহাদেশের ৩০ টির ও বেশি দেশ থেকে প্রায় ৪০ হাজারের ও অধিক মানুষ এই মুক্তি আন্দোলনে যোগ দিয়েছে। সোমবার আল জাজিরার সিনিয়র সাংবাদিকরা তাদের সহকর্মীদের মুক্তির দাবিতে মিসরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সাক্ষাত্ করেছে।
