স্পোর্টস ডেস্ক
কোপা আমেরিকার স্বাগতিক ব্রাজিল তাদের অনুশীলন কেন্দ্র টেরেসোপোলিসে গত বুধবার থেকে অনুশীলন শুরু করেছে। যদিও দলের অধিকাংশই এখনো এসে পৌঁছাননি।
রিও ডি জেনিরোর এই অনুশীলন কেন্দ্রে প্রথম সপ্তাহে কেবল সাতজন খেলোয়াড়কেই আশা করা হয়েছিল। বাকিদের মধ্যে নেইমারের আসার কথা ২৮ মে। বিশ্বের সবচাইতে দামি এই ফুটবলারের সাথেই যোগ দেবেন তার পিএসজি সতীর্থ দানি আলভেজ, থিয়াগো সিলভা ও মারকুইহোস।
ব্রাজিলের অনুশীলনে সবার আগে যোগ দেন এভার্টন উইঙ্গার রিচারলিসন। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের দেয়া বিবৃতিতে এই উইঙ্গার বলেন, ‘আমি দ্রুত অনুশীলনের জন্য মাঠে আসতে চাই। দলের সাথে এখানে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত। এটা এক অনির্বাচনীয় মুহূর্ত।’
