সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ২২:২৮

পাইকগাছায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছায় পুকুরে ডুবে দুই বছরের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। মৃত শিশু বৈশাখী খাতুন উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালী গ্রামের মুকুল গাজীর মেয়ে। মৃতের পিতা জানান, মঙ্গলবার সকালে বৈশাখী খেলা করতে করতে হঠাত্ করে পুকুর পাড়ে চলে যায়। এক পর্যায়ে পুকুরে পড়ে গেলে পানিতে ডুবে তার মৃত্যু হয়। পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে তার মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করে।

নাটোরে নির্মাণ শিল্পী সম্মেলন

নাটোর প্রতিনিধি নাটোরে প্রথমবারের মতো নির্মাণ শিল্পী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের একটি কমিউনিটি সেন্টারে ফ্রেস সিমেন্ট আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএস এগ্রো লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল উদ্দিন। মো. ওয়াসেক-উল-আজরফ এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, এসএস এগ্রো লিমিটেড কোম্পানির মহা-ব্যবস্থাপক (অর্থ) এস এম জহুরুল হক ও ব্যবস্থাপক কামাল হোসেন এবং মানব সম্পদ উন্নয়ন বিভাগের ব্যবস্থাপক মো. গোলাম ফারুক।

ভাণ্ডারিয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা বুধবার বেসরকারি উন্নয়নমূলক দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে ভাণ্ডারিয়া উপজেলার কচা নদী লাগোয়া অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার নদমুলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করেন জাতীয় পার্টি- জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও নদমুলা ইউপি চেয়ারম্যান মো. শফিকুল কবির বাবুল তালুকদার, দুঃস্থ কল্যাণ সংস্থার উপদেষ্টা মুক্তিযোদ্ধা এমএ রব্বানী ফিরোজ, কর্মকর্তা মো. কবির হোসেন, ইউপি সদস্য মো. সালাম হাওলাদার প্রমুখ। এছাড়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ওই ইউনিয়নের অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন, ইউপি সদস্য বাদল হাওলাদার, মো. রাজু গাজী, ছাত্রসমাজ নেতা মো. মঞ্জু হাওলাদার প্রমুখ।

কটিয়াদীতে শিশুসহ পাঁচজন অগ্নিদগ্ধ

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা বুধবার সকালে কটিয়াদীতে অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছে। কটিয়াদী নদীর বাঁধে রাস্তার পাশে ভাঙারির দোকানের ইলেক্ট্রিক বান্ডেল মেশিনে লাইটার রিফিলের গ্যাসের ছোট ছোট ক্যান  মেশিনে দেয়ার পর প্রচণ্ড চাপে ক্যানের তলানী থেকে গ্যাস বের হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় পথচারী নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হয়। আহতদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিত্সার জন্য ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কটিয়াদী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার খতিবুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। 

 নরসিংদী লিগ্যাল এইডের আইনগত সহায়তা বিষয়ক কর্মশালা

নরসিংদী প্রতিনিধি উন্নয়নের অগ্রযাত্রায় সরকারি আইনী সেবার সাফল্য-প্রচার ও প্রসারে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ভূমিকা বিষয়ক এক কর্মশালা গতকাল বুধবার নরসিংদী জেলা ও দায়রা জজ-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা ও দায়রা জজ মো: আতাবুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের অন্যতম সুবিধাভোগী অসহায়, দরিদ্র এবং সুবিধাবঞ্চিত বিচারপ্রার্থীগণ যাতে ন্যায় বিচার পান সে লক্ষ্য নিয়েই কর্মশালায় বক্তব্য রাখেন নরসিংদীর ডিডি এলজি ড. মাহবুব উল করিম, নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা. আমিরুল হক শামিম, জেলা তথ্য কর্মকর্তা নাসিমা খাতুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আলম, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী জেল খানার জেল সুপার মো: নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী নাজমুল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মেহের নিগার সূচনা প্রমুখ।

বিরামপুরে দুর্নীতি প্রতিরোধে কর্মশালা

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা বিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বুধবার দুর্নীতি প্রতিরোধ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। আরডিআরএস’র বাস্তবায়নে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন্নাহার। বক্তব্য রাখেন, সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, দুর্নীতি প্রতিরোধে কমিটির সভাপতি একেএম শাহজাহান, ওসি (তদন্ত) সোহেল রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সম্পা আকতার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইসলাম, আরডিআরএস ম্যানেজার হাসিনুর রহমান, পাইলট স্কুলের প্রধান শিক্ষক আরমান হোসেন, আদর্শ হাইস্কুলের প্রধান শিক্ষক সাইদুর রহমান, কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, উপজেলা এনজিও ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।

গাংনীতে বিএনপি মনোনীত প্রার্থী

আমজাদ হোসেনকে গণ-সংবর্ধনা

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপি থেকে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থী মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেনকে গাংনীবাসীর পক্ষ থেকে আজ বুধবার দুপুরে অভিনন্দন ও গণ-সংবর্ধনা দেওয়া হয়। তিনি গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ে পৌঁছালে গাংনীবাসী তাকে পুষ্পস্তবক ও ধানের শীষ দিয়ে বরণ করে নেন। এ ছাড়া শতাধিক মোটর সাইকেলযোগে হাজার হাজার নেতা-কর্মী সমর্থক গাংনী শহরের অফিসে সমবেত হয়। উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক মাস্টারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি তরুণ শিল্পপতি গোলাম মোর্তুজা, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাহারবাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান পৌর বিএনপির সভাপতি মোরাদ হোসেন, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা লাইলা আরজুমান বানু, বামন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, ধানখোলা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আখেরুজ্জামান, পৌর বিএনপির সভাপতি মখলেছুর রহমান বুদু, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক খায়রুল আলম কালাম, পৌর যুবদল নেতা পলাশ, পৌর বিএনপি নেতা ফজলুল হক, গোলাম কাওছার, কিতাব আলী, গাংনী উপজেলা ছাত্রদল বিষয়ক সম্পাদক ছানারুল ইসলাম, ছাত্রদল নেতা রবিউল ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ।

শিক্ষার্থী ও অভিভাবকদের মিলন মেলা

ধামরাই (ঢাকা) সংবাদদাতা ঢাকার ধামরাইয়ে আমিন মডেল স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের মিলন মেলা গতকাল উপজেলার আমিন মডেল টাউনের প্রতিষ্ঠান আঙ্গিনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিন মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর আসাদুল্যাহ খান। প্রধান অতিথি ছিলেন আমিন গ্রুপের চেয়ারম্যান আলহাজ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রাব্বানি। এ ছাড়াও প্রতিষ্ঠানের সকল শিক্ষক, পৌর কমিশনারবৃন্দ, উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

পাইকগাছায় সামাজিক যোগাযোগ মাধ্যমে

অপপ্রচার বন্ধে বিশেষ সেল গঠন

(খুলনা)   সংবাদদাতা  পাইকগাছা উপজেলা আইন-শৃংখলা ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, ওসি আমিনুল ইসলাম সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত্ হোসেন বাচ্চু। বক্তব্য রাখেন অধ্যক্ষ মিহির বরণ মণ্ডল, রবিউল ইসলাম, আজাহার আলী, ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল মজিদ গোলদার, কেএম আরিফুজ্জামান তুহিন, আবু জাফর সিদ্দিকী রাজু প্রমুখ। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও সাইবার ক্রাইম প্রতিরোধে বিশেষ সেল গঠন, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিরত থাকা ও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলকে প্রশাসনের সহযোগিতা করার সিদ্ধান্ত গৃহীত হয়।