ওরা সভ্য হবে কবে?

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ২১:২৫
ঢাকা শহরে কোনো এলাকার রাস্তাঘাট দিয়ে চলাচল করাও যেন আর নিরাপদ নয়। পায়ে হেঁটে চলতেই দেখা গেলো-চারতলা-পাঁচতলা থেকে রাস্তার ওপর ময়লা পানি ঝুপ করে ফেলে পথচারীকে ভিজিয়ে জামা-কাপড় সবই নোংরা করে দিলো। এও ঘটছে কেউবা ভাঙা কাপ-পিরিচ,গ্লাস রাস্তায় ছুঁড়ে মারতেই তা পথচারীর দেহে লেগে তাকে আহত করলো। এ রকম নিত্যই ঢাকা নগরীতে ঘটছে। এ নিয়ে কথা হতেই এক বৃদ্ধ জানালেন, যারা আজ ঢাকায় বসবাস করছে তাদের মধ্যে কিছু লোক কাণ্ডজ্ঞানহীন। নগরীতে কীভাবে চলাচল করতে হয়, সেই জ্ঞানটুকু নেই বলেই তো তারা ফ্ল্যাটের পাঁচ-ছয় তলা থেকে রাস্তায় ফেলছে ভাঙা কাপ-পিরিচ আর আবর্জনা। বলুন, এরা কবেই বা সভ্য হবে? লিয়াকত হোসেন খোকন, বাসা-৭, সড়ক-২৭, রূপনগর আ/এ, মিরপুর, ঢাকা ১২১৬