চকবাজারে দগ্ধ আরো এক শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ২২:২৯
পুরান ঢাকার চকবাজারে পারফিউম কারখানায় অগ্নিদগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল আজিজ। সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুদের সংখ্যা দুই হল। এর আগে গত বৃহস্পতিবার সকালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান শ্রমিক কবির হোসেন। গত বুধবার সন্ধ্যায় ছোটকাটরার একেএম হাবিবুর রহমান রোডের ৭ তলা ভবনের পাঁচ তলার কারখানায় সিগারেটের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে গোটা কারখানায় ছড়িয়ে পড়ে। এ সময় ঐ কারখানার ৪ শ্রমিক দগ্ধ হয়। এদের মধ্যে শম্ভু নামে এক শ্রমিককে মিডফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। অপর তিন শ্রমিক কবির হোসেন, মফিজুর রহমান ও আব্দুল আজিজকে ভর্তি করা হয় ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে।