সম্পদ বিবরণী জমা দিলেন সাবেক এমপি জব্বার

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ২২:২৯
পরিবারের সদস্যসহ নিজের সম্পদ বিবরণী দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দিলেন জাতীয় পার্টির নেতা ও সাতক্ষীরা-২ আসনের সাবেক এমপি এম এ জব্বার। সোমবার দুপুরে কমিশনের প্রধান কার্যালয়ে সচিব ফয়জুর রহমান চৌধুরীর কাছে সম্পদ বিবরণী জমা দিয়েছেন। এ সময় এম এ জব্বার এবং তার স্ত্রী ও এক ছেলের সম্পদ বিবরণী জমা দেয়া হয়। প্রসঙ্গত, মার্চ মাসের প্রথম সপ্তাহে দুদক থেকে তার পরিবারের কাছে সম্পদ বিবরণী চেয়ে নোটিস দেয়া হয়। তিনি এক দফা সময় বাড়িয়ে গতকাল কমিশনের কাছে তা জমা দেন। দুদক সূত্র জানায়, সাবেক সংসদ সদস্য আব্দুল জব্বারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ঢাকাতে বেশ কয়েকটি বাণিজ্যিক ভবনসহ বিপুল পরিমাণ সম্পত্তির মালিক। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে তার প্রদেয় হলফনামার তথ্যের সঙ্গে তার সম্পত্তির বেশ ফারাক পাওয়া গেয়েছে। বর্তমানে এ বিষয়ে যাচাই-বাছাই চলছে। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি জব্বারসহ সাতজনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।