ব্র্যাক ড্রাইভিং স্কুলে প্রশিক্ষিত পুলিশ সদস্যদের সনদ বিতরণ

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ২২:৩০
কেবল গাড়ির ফিটনেসই সব নয়, রাস্তার পরিবেশ ও চালকের দক্ষতাও সড়ক নিরাপত্তার ক্ষেত্রে সমধিক গুরুত্বপূর্ণ। পাশাপাশি আইন প্রয়োগের মাধ্যমে সড়ক দুর্ঘটনা প্রতিরোধের গুরুদায়িত্ব পালন করেন যে পুলিশ অফিসারবৃন্দ তাদেরও নিরাপদ গাড়িচালনার মৌলিক শিক্ষাটুকু থাকা জরুরি। রাজধানীর উত্তরাস্থ ব্র্যাক ড্রাইভিং স্কুলে প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ অফিসারদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিআরটিএ’র চেয়ারম্যান নজরুল ইসলাম। সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশিক্ষণ) মঈনুর রহমান চৌধুরী, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (প্রশিক্ষণ ও ক্রীড়া) ফিরোজ আল মুজাহিদ খান, বিশ্ব ব্যাংকের সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ স্টাইন লুন্ডবি এবং ব্র্যাকের পক্ষ থেকে রোড সেফটি প্রোগ্রামের পরিচালক আহমেদ নাজমুল হোসেইন। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশিক্ষণ) মঈনুর রহমান চৌধুরী জানান, এবার পুলিশের ২০ জন সদস্যকে গাড়িচালনার উপর পাঁচ সপ্তাহের প্রশিক্ষণ দেয়া হয়েছে।