প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়ে বিপাকে মোদীর ‘ডান হাত’ অমিত

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ২৩:২০
‘প্রতিশোধের ভোট’ মন্তব্য ইস্যুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীর ‘ডান হাত’ বলে পরিচিত অমিত শাহের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ওই মন্তব্য দিয়ে তিনি চরম বিপাকে পড়েছেন। কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে বিজেপি নেতা অমিত শাহের বিরুদ্ধে তদন্ত শুরু করল নির্বাচন কমিশন। চেয়ে পাঠানো হয়েছে তার বিতর্কিত ভাষণের ভিডিও টেপ। দোষী প্রমাণিত হলে তার প্রার্থীতা বাতিল হতে পারে। ফৌজদারি মামলার মুখোমুখিও হতে পারেন তিনি। কয়েকদিন আগে উত্তর প্রদেশের একটি গ্রামে নির্বাচনী প্রচারে অমিত শাহ বলেছিলেন, মুজাফফরনগরের দাঙ্গার বদলা নিতেই বিজেপিকে ভোট দিতে হবে। পরে তার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় কংগ্রেস। তার নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়েছে তারা। জি নিউজ।