সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সাথে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হু কং ইল গতকাল বুধবার ঢাকা সেনানিবাসস্থ সেনাবাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাত্ করেন। সাক্ষাত্কালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যত্ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ইঞ্জিনিয়ারিং কোরের কুচকাওয়াজ ও শপথ
ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং এর রিক্রুট ব্যাচ ২০১৮-২ এর সমাপনী কুচকাওয়াজ এবং শপথগ্রহণ অনুষ্ঠান গতকাল বুধবার নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে অনুষ্ঠিত হয়। লেফটেন্যান্ট জেনারেল নাজিম উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রিক্রুট ব্যাচ ২০১৮-২ এর কুচকাওয়াজ পরিদর্শন করেন। উল্লেখ, দীর্ঘ ৪৫ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মাধ্যমে মোট ৭০৭ জন রিক্রুট বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরে সৈনিক হিসেবে যোগদান করেন। —আইএসপিআর
