আনন্দে উজ্জ্বল

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ১৯:২৫
এই বৈশাখের মত্ত বায়ে আমার মায়ের চুল খোঁপা ছেড়ে উড়াল খোঁজে হয়তো হিজল ফুল। এই বৈশাখের নতুন জলে হাওর-বাঁওড় মাঠ ডোরাসাপ আর শামুক মিলে সজল শোভন হাট। এই বৈশাখের শিলার নাচে চান্দি খোঁজার ধুম টিনের চালে বনময়ূরী ঝুমুর ঝুমুর ঝুম। এই বৈশাখের পাগলা ঝড়ে আম লুটেরার দল ঝড়কে থোড়াই কেয়ার করে আনন্দে উজ্জ্বল।