নাগর দোলায়

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ১৯:২৭
এলো বৈশাখ এলো বৈশাখ জমবে মজার মেলা, সারা দেশে কাটবে সবার পুলক মনে বেলা। ছোট বড় কেনে সবাই শখের জিনিস ভাই। পুতুল মালা আংটি চুড়ি হাঁড়ি পাতিল তাই। এই দিনে কুটুম সুজন আসে সবার ঘরে, সবাই মিলে চিড়েমুড়ি খায় আনন্দ করে। কিনে নেবে ছেলে যারা খেলনা-পুতুল ঢোল, বৌ ঝিরা কেনে শাঁখা, কেউ খায় দোল।