জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ১৯:৩১
কখন থেকে বাংলাদেশ আন্দোলনমুখর হয়ে উঠে ? বাংলাদেশ ও বিশ্বপরিচয় মুহাম্মদ মিজানুর রহমান, সহকারি শিক্ষক পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর দ্বিতীয় অধ্যায়: বাংলাদেশের মুক্তিযুদ্ধ ১।কখন থেকে বাংলাদেশ আন্দোলনমুখর হয়ে উঠে ? ক. ১৯৭১ সালের ১ মার্চ খ. ১৯৭১ সালের ৩ মার্চ গ. ১৯৭১ সালের ২১ ফেব্রুয়ারি ঘ. ১৯৭১ সালের ২ মার্চ ২। ১৯৭০ সালের নির্বাচনে নিচের কোন দলটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ? ক. মুসলিম লীগ খ. আওয়ামী লীগ গ. জাতীয় পার্টি ঘ. পাকিস্তান পিপলস পার্টি ৩। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন? ক. ১৯৭০ সালে খ. ১৯৭১ সালে গ. ১৯৭২ সালে ঘ. ১৯৭৩ সালে ৪। সামরিক শাসন বলতে কী বুঝায় ? ক. রাষ্ট্রপ্রধানের শাসন খ. জঙ্গিবাদীদের শাসন গ. সেনাপ্রধানের শাসন ঘ.বিপ্লবী নেতার শাসন ৫।‘পাকসেনা ’ বলতে কী বুঝানো হয়েছে ? ক. বিদেশি সৈনিক খ. ভারতীয় সৈনিক গ. লম্বা সৈনিক ঘ. পাকিস্তানি সৈনিক ৬। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন ? ক. সৈয়দ নজরুল ইসলাম খ. তাজউদ্দিন আহমদ গ. এম মনসুর আলী ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়? ক.১১টি খ. ১০টি গ. ৯টি ঘ. ৮টি ৮। কোথায় বাংলাদেশের প্রথম মিশন স্থাপিত হয়? ক. আমেরিকায় খ. ভুটানে গ. কলকাতায় ঘ. দিল্লিতে ৯। কবে বাংলাদেশ ও ভারত যৌথ কমান্ড গঠন করে ? ক. ২১ ফেব্রুয়ারি খ. ২০ নভেম্বর গ. ২৪ নভেম্বর ঘ. ২১ নভেম্বর ১০। মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ কারণ খ.কস্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করার জন্য বাংলাদেশ ও বাঙালিদের ভালোবাসার জন্য গ. কঠোর হস্তে বিদ্রোহ দমন করার জন্য ঘ. কলকাতায় সচিবালয় গড়ে তোলার জন্য ১১। ভারত কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? ক. ৪ ডিসেম্বর খ. ৬ ডিসেম্বর গ. ৭ ডিসেম্বর ঘ. ৮ ডিসেম্বর ১২। কবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবসান ঘটে ? ক. ১০ এপ্রিল ১৯৭১ খ. ১৭ এপ্রিল ১৯৭১ গ . ১৬ ডিসেম্বর ১৯৭১ ঘ. ১৮ ডিসেম্বর ১৯৭১ ১৩। দশ নম্বর সেক্টরের অধীনে ছিল - i.সমুদ্র উপকূলীয় অঞ্চল ii. নৌ কমান্ডো iii.অভ্যন্তরীণ নৌপথ নিচের কোনটি সঠিক ? ক. i খ.ii গ. iii ঘ. i ,ii ও iii নিচের চিত্রটি দেখো এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও । ১৪। চিত্রের স্থানে কখন আক্রমণ পরিচালিত হয় ? ক. মধ্যরাতে খ. গভীর রাতে গ. দুপুরে ঘ. সন্ধ্যায় ১৫। চিত্রের ঘটনাটি সংঘটিত হয় - i.রোকেয়া হল ii. শহীদুল্লাহ হল iii.ইকবাল হল নিচের কোনটি সঠিক ? ক. i , ii ও iii খ. i গ. i ও ii ঘ. iii ১৬। সরাসরি মুক্তিযুদ্ধের সহায়ক শক্তি নিচের কোনটি ? ক.ভারত ও ভুটান খ. ভারত ও সোভিয়েত ইউনিয়ন গ. ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র ঘ. ভারত ও চীন ১৭। মুক্তিযুদ্ধের সময় কত লোক পাক বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হয় ? ক. ৩০ লক্ষ খ. ২০ লক্ষ গ. ২২ লক্ষ ঘ. ১০ লক্ষ ১৮। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি - ক. মেজর জিয়াউর রহমান খ. শেখ মুজিবুর রহমান গ. কর্নেল এম এ জি ওসমানী ঘ. কর্নেল (অব) আব্দুর রব ১৯। রাজশাহীর সারদা পুলিশ লাইন কবে আক্রমণ করা হয় ? ক. ২১ ফেব্রুয়ারি খ. ২৬ মার্চ গ. ২৭ মার্চ ঘ. ৩০ মার্চ ২০। ১৯৭১ সালের মধ্যরাতে তত্কালীন পূর্ব পাকিস্তানে যে নৃশংস গণহত্যা চালানো হয়েছিল তার নাম কী ? ক. অপারেশন ফর ইস্ট পাকিস্তান খ. অপারেশন ফর বাংলাদেশ গ.অপারেশন ফর ইস্ট বেঙ্গল ঘ. অপারেশন সার্চলাইট ২১। অসহযোগ আন্দোলনের বলতে বুঝায় - ক. সরকারকে অচল করে দেয়ার মতো কর্মসূচি খ. বিশ্ব শান্তির জন্য প্রণীত কর্মসূচি গ. সকল যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করার মতো কর্মসূচি ঘ.আঞ্চলিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার কর্মসূচি ২২। মার্চ মাসের কত তারিখ থেকে অসহযোগ আন্দোলন শুরু হয়? ক. ৬ তারিখ খ. ৩ তারিখ গ. ২তারিখ ঘ. ১তারিখ উত্তর : ১। ক ২। খ ৩। খ ৪। গ ৫। ঘ ৬। খ ৭। ক ৮। গ ৯। ঘ ১০। ক ১১। খ ১২। গ ১৩। ঘ ১৪। খ ১৫। ক ১৬। খ ১৭। ক ১৮। গ ১৯। গ ২০। ঘ ২১। ক ২২। খ