বিডিনগ সম্মেলনের নিবন্ধন শুরু

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ২০:১৭
আগামী ১ থেকে ২৪ মে বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হবে প্রথম আন্তর্জাতিক সম্মেলন ও এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক)-এর আঞ্চলিক সভা। এই সম্মেলনে টেলিকম ও আইএসপি প্রকৌশলীদের জন্য বিজিপি রাউটিং, নেটওয়ার্ক সিকিউরিটি ও ভার্চুয়ালাইজেশন এবং ক্লাউড কম্পিউটিং বিষয়ে কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হবে। এ ছাড়াও রয়েছে আরও কারিগরি প্রশিক্ষণ। বিডিনগ সদস্যদের নিজেদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিভিন্ন অপারেশনাল রিসার্চ সম্পাদন, স্থানীয় আইসিটি ট্যালেন্টদের আন্তর্জাতিক পর্যায়ে প্রমোট করা প্রভৃতি এই সম্মেলনের মূল লক্ষ্য বলে জানান বিডিনগ চেয়ারম্যান নুরুল ইসলাম রোমান। www.bdnog.org/v2/bdnog-conference ঠিকানায় গিয়ে সম্মেলনে অংশ নিতে নিবন্ধন করা যাবে।