কোয়ালকমের ৬৪-বিট চিপ

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ২০:১৭
দ্রুতই মোবাইল ডিভাইসগুলোতে ৬৪-বিট চিপ প্রবেশ করছে মূল ধারায়। কোয়ালকমও পিছিয়ে থাকতে রাজি নয় এই প্রতিযোগিতায়। সম্প্রতি তারা তাদের নতুন হাই-এন্ড ৬৪-বিট চিপের বিস্তারিত জানিয়েছে। স্ন্যাপড্রাগন ৮১০ মডেলের নতুন এই চিপে থাকছে ওয়াই-ফাই ও ৪জি প্রযুক্তির পূর্ণ সমর্থন, যাতে করে এই চিপে ডাউনলোডের গতি পাওয়া যাবে দ্বিগুণ। ৪কে বা আল্ট্রা হাই রেজ্যুলেশন ডিসপ্লেও সমর্থন করবে এটি। কোয়ালকম জানিয়েছে, মোবাইল ডিভাইস দ্রুত ৬৪-বিটে প্রবেশ করাতে তারাও খুব অল্প সময়ের মধ্যেই এটি বাজারে আনবে।